বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে টিআই আব্দুল করিমের বিদায়, নতুন দায়িত্বে জিয়াউদ্দীন খান

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে টিআই আব্দুল করিমের বিদায়, নতুন দায়িত্বে জিয়াউদ্দীন খান

বদলির আদেশের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিমকে বিদায় জানানো হয়েছে। একই সময়ে তাঁর স্থলাভিষিক্ত হয়ে নারায়ণগঞ্জে নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. জিয়াউদ্দীন খান।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আব্দুল করিমের সম্মানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে টিআই মুহাম্মদ আব্দুল করিম দীর্ঘ সময় ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব সামলেছেন। পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কারণে তাঁর দায়িত্বকাল উল্লেখযোগ্য ছিল। বদলির পর তিনি গাজীপুর জেলা পুলিশের নতুন কর্মস্থলে যোগ দেবেন।

বিদায়ী কর্মকর্তার পরবর্তী কর্মস্থলে সফলতা এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের সার্বিক কল্যাণ কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।

অন্যদিকে নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়া মো. জিয়াউদ্দীন খান এর আগে সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি নারায়ণগঞ্জে যোগ দিয়েছেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে টিআই আব্দুল করিমের বিদায়, নতুন দায়িত্বে জিয়াউদ্দীন খান

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বদলির আদেশের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিমকে বিদায় জানানো হয়েছে। একই সময়ে তাঁর স্থলাভিষিক্ত হয়ে নারায়ণগঞ্জে নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. জিয়াউদ্দীন খান।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আব্দুল করিমের সম্মানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে টিআই মুহাম্মদ আব্দুল করিম দীর্ঘ সময় ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব সামলেছেন। পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কারণে তাঁর দায়িত্বকাল উল্লেখযোগ্য ছিল। বদলির পর তিনি গাজীপুর জেলা পুলিশের নতুন কর্মস্থলে যোগ দেবেন।

বিদায়ী কর্মকর্তার পরবর্তী কর্মস্থলে সফলতা এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের সার্বিক কল্যাণ কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।

অন্যদিকে নারায়ণগঞ্জের নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়া মো. জিয়াউদ্দীন খান এর আগে সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি নারায়ণগঞ্জে যোগ দিয়েছেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ