ডেমরায় রূপগঞ্জ পুলিশের অভিযান, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২৬ মামলার আসামি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ ওরফে কালাই সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানাধীন মুসলিমনগর এলাকায় কুয়েতি মসজিদসংলগ্ন নাহার ভিলা ভবনে অভিযানটি পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানের সময় নাহার ভিলার দ্বিতীয় তলায় সবুজ ওরফে কালাই সবুজের ভাড়া বাসার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ইংরেজিতে ‘WALTHER’ লেখা একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুটি জিআর ওয়ারেন্ট (নরমাল) এবং একটি জিআর সাজা যাবজ্জীবন ওয়ারেন্ট রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন