শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষায় বীমা ও টেলিমেডিসিন সেবা নিয়ে BKMEA-গার্ডিয়ান লাইফের উদ্যোগ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জে ফ্যাক্টরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
‘বীমা ও ২৪/৭ টেলিমেডিসিন সেবার মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা জোরদারকরণ’ শীর্ষক এ কর্মসূচি বিকেএমইএ ভবন, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং সংগঠনের পরিচালক মো. আব্দুল হান্নান ও মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ। এতে নারায়ণগঞ্জ অঞ্চলের বিকেএমইএর সদস্যভুক্ত বিভিন্ন কারখানার প্রতিনিধিরাও অংশ নেন।
কর্মসূচিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধিরা শ্রমিকদের জন্য প্রযোজ্য বীমা সুবিধা, সার্বক্ষণিক ২৪/৭ টেলিমেডিসিন সেবা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের কর্মীদের জন্য সহজে গ্রহণযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে আর্থিক সুরক্ষার সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। একই সঙ্গে শ্রমিকবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন