বি পি নিউজ ২৪

উপজেলা কমিটি গঠন ও নিয়মিত রক্তদান কর্মসূচির ঘোষণা টিপুর

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উপজেলা কমিটি গঠন ও নিয়মিত রক্তদান কর্মসূচির ঘোষণা টিপুর

Youth Action Plan 2026’-এর লক্ষ্য বাস্তবায়ন এবং যুব কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে যুব মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং যুব সদস্যদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের নবনির্বাচিত সেক্রেটারি আবু আল ইউসুফ খান টিপু। সভার শুরুতে যুব প্রধান সানজিদা আক্তার মিতু ও যুব কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যুব প্রধান সানজিদা আক্তার মিতুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার (ULO) মাহমুদা মুন্সী রীমা।

সভায় যুব সদস্য সংখ্যা বৃদ্ধি, সহ-শিক্ষা কার্যক্রম আরও সক্রিয় করা এবং এমআইএস (MIS) কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের কলেরা টিকাদান কর্মসূচিতে শতভাগ সহযোগিতা করায় যুব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় জানানো হয়, বর্তমানে নারায়ণগঞ্জ ইউনিটের ১৪৬ জনের বেশি যুব সদস্য মাঠপর্যায়ে বিভিন্ন মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছেন।

এ সময় সেক্রেটারি আবু আল ইউসুফ খান টিপু দ্রুত উপজেলা কমিটি গঠন, প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা নিশ্চিত করা এবং নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতি দেন।

সভায় বক্তারা বলেন, যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নেতৃত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

মানবতার সেবায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে সভাটি শেষ হয়।

We are United In Humanity

ছবি: যুব সদস্য মো. জোবায়ের

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা কমিটি গঠন ও নিয়মিত রক্তদান কর্মসূচির ঘোষণা টিপুর

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ