বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
নারায়ণগঞ্জের বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে অনুষ্ঠিত হয়েছে প্রচারণা ও আলোচনা সভা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের শুধু নিজেদের সচেতন থাকলেই হবে না, নিজ নিজ পরিবারেও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। জমে থাকা পানিতে ডেঙ্গুর মশা জন্মায় উল্লেখ করে তিনি বাসাবাড়ির কমোড, ডাবের খোসা ও অন্যান্য পাত্র বা স্থানে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সাখাওয়াত হোসেন খান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনি জানান, সিটি করপোরেশনের উদ্যোগে বিনামূল্যে জরায়ুমুখের ক্যানসারের টিকা দেওয়া হচ্ছে। বাজারে এই টিকার মূল্য প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা হলেও শিক্ষার্থীদের জন্য তা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের যেকোনো প্রয়োজনের ক্ষেত্রে সিটি করপোরেশন সহযোগিতায় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ড. গোলাম মোস্তফা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি খুরশিদ আহমেদ তুনিম এবং পরিচালনা কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন