বন্দরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং তাদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষার্থীদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।
আলোচনায় বক্তারা মাদকাসক্তির ফলে শারীরিক ও মানসিকভাবে যে ক্ষতি হয়, তা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষাজীবনে মাদকের নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে নিজেদের দূরে রেখে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার কথাও বলেন তারা।
অনুষ্ঠানে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজের এডহক কমিটির সভাপতি মাজহারুল আলম খান পাভেল, অভিভাবক সদস্য মেহেদী হাসান সজীব, অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর ইসলাম জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর কাইয়ূম খান, বন্দর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তারা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন