ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, ফতুল্লায় গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে এক সিএনজি চালককে জোর করে গাড়িতে তুলে নেওয়া, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন (৩৮) নামের ওই সিএনজি চালক সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় একটি পুরোনো পাজেরো গাড়িতে কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেন। তারা হ্যান্ডকাপ ও ওয়াকিটকি প্রদর্শন করে আলাউদ্দিনকে সিএনজি থেকে নামতে বলেন।
একপর্যায়ে লাঠি দিয়ে সিএনজির সামনের গ্লাসে আঘাত করে ভেঙে ফেলা হয় এবং আলাউদ্দিনকে জোরপূর্বক পাজেরোতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিভিন্ন স্থানে ঘোরানোর সময় তাকে মারধর করা হয় এবং মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান শুরু করে। পরে ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় পাজেরো গাড়িটি আটক করা হয়।
এ সময় গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তাদের সঙ্গে থাকা আরও একজন অজ্ঞাতনামা সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তার মাহাবুব আলম রায়হান বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন ঠিকানা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। সাদ্দাম কাজীর ঠিকানা সিদ্ধিরগঞ্জের সানারপাড় এবং নাসিরের স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জের পঞ্চসার; তিনি বর্তমানে ফতুল্লার ভূইগড় পূর্বপাড়া এলাকায় থাকেন বলে জানানো হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড, একটি ভিভো মোবাইল ফোন, একটি পাজেরো জিপ ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৪ সেপ্টেম্বর মামলা হয়েছে। মামলাটি নং-১৪। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০, ১৭১, ৩৬৫, ৩৮৫ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন