বদলির কারণে নারায়ণগঞ্জ জেলা থেকে বিদায় নিতে যাওয়া পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক দিয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ।
২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ডিআইজি, ঢাকা রেঞ্জ মোঃ ইকবাল হোসেনের পক্ষ থেকে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করা হয়। তাঁর দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর সাফল্য অব্যাহত থাকা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন ঢাকা রেঞ্জের কর্মকর্তারা।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন