দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ স্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপনে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা ও তদূর্ধ্বের পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মূল্য নির্ধারণ কার্যকর হলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমানোর পাশাপাশি রাজস্ব ঘাটতি হ্রাসে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন