বি পি নিউজ ২৪

নতুন দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামকে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এই সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টু।

কমিটিতে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মো. আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।

নতুন এই কমিটিতে দায়িত্ব পাওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পেলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামকে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এই সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টু।

কমিটিতে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মো. আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।

নতুন এই কমিটিতে দায়িত্ব পাওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পেলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ