শিক্ষার্থীদের চিন্তার স্বাধীনতা, যুক্তি উপস্থাপনের দক্ষতা ও মতপ্রকাশের সক্ষমতা বাড়াতে নারায়ণগঞ্জে আয়োজন করা হচ্ছে ‘যুক্তির মহারণ–২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর উপজেলা পর্যায়ে বিজয়ী দলগুলোকে নিয়ে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
আয়োজকরা জানিয়েছেন, সনাতনী বিতর্ক পদ্ধতিতে তিন সদস্যের দল নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের শ্রেণিভেদে প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে অংশ নেবে।
প্রথম ধাপে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের দলগুলো উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে নির্বাচিত বিজয়ী দলগুলো পরবর্তী ধাপে জেলা পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের জন্যও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অংশগ্রহণের এলাকা। সিটি কর্পোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সদর উপজেলার প্রতিযোগিতায় অংশ নেবে। অন্যদিকে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বন্দর উপজেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলভাবে ভিন্নমত গ্রহণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য উপস্থাপনের চর্চা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন