জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলে অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রশক্তির চার নেতাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান এবং সদস্য সচিব সারফারাজ হক সজীব কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. জহিরুল ইসলামও কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জের জেলা ও মহানগর পর্যায়ের চার নেতার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কাউন্সিলে জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন