নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও সহজ ও কার্যকর করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রমে গতি আনা এবং নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা কমানোর বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম কীভাবে আরও সক্রিয় করা যায়, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ কীভাবে সহজ করা যায় এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবার বিভিন্ন সমস্যা কীভাবে দূর করা যায়—এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, জনগণের কাছে দ্রুত ও সহজভাবে নাগরিক সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় পর্যায়ের বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়ে এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
সভায় উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা দ্রুত, সহজ ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন