বি পি নিউজ ২৪

অসুস্থ আমীন আহমেদ মাস্তানের পরিবারের খোঁজ নিলেন জামায়াত নেতারা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অসুস্থ আমীন আহমেদ মাস্তানের পরিবারের খোঁজ নিলেন জামায়াত নেতারা

ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য আমীন আহমেদ মাস্তান ও তাঁর পরিবারের সদস্যরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তাঁদের দেখতে বাসায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।

পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁদের বাসায় উপস্থিত হন মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মো. মাহবুবুর রহমান।

জানা গেছে, প্রায় পাঁচ দিন ধরে ডেঙ্গুতে অসুস্থ রয়েছেন আমীন আহমেদ মাস্তান। পরে তাঁর স্ত্রী ও তিন মেয়ের ডেঙ্গু পরীক্ষার ফলও পজিটিভ আসে। এতে বর্তমানে একই পরিবারের পাঁচজনই ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ অসুস্থদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি পরিবারের সব সদস্যের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ আমীন আহমেদ মাস্তানের পরিবারের খোঁজ নিলেন জামায়াত নেতারা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য আমীন আহমেদ মাস্তান ও তাঁর পরিবারের সদস্যরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তাঁদের দেখতে বাসায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।

পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁদের বাসায় উপস্থিত হন মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মো. মাহবুবুর রহমান।

জানা গেছে, প্রায় পাঁচ দিন ধরে ডেঙ্গুতে অসুস্থ রয়েছেন আমীন আহমেদ মাস্তান। পরে তাঁর স্ত্রী ও তিন মেয়ের ডেঙ্গু পরীক্ষার ফলও পজিটিভ আসে। এতে বর্তমানে একই পরিবারের পাঁচজনই ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ অসুস্থদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি পরিবারের সব সদস্যের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ