ওয়ার্ডের সমস্যা জানাতে বললেন নাসিক প্রশাসক, ফেসবুকে শত শত অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিভিন্ন ওয়ার্ডের নাগরিক সমস্যা সরাসরি জানতে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়েছেন সংস্থাটির প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা নিজেদের ভোগান্তির কথা তুলে ধরছেন ফেসবুকে।
গত ২ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রশাসক নগরবাসীর কাছে জানতে চান, ‘আপনার ওয়ার্ডের সমস্যা কী? কমেন্ট বক্সে ওয়ার্ড নম্বরসহ জানান।’ পাশাপাশি তিনি লেখেন, ‘সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়বো সবাই মিলে।’
পোস্টটি প্রকাশের পর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা মন্তব্যের ঘরে নিজেদের এলাকার নানা সমস্যার কথা জানান। এখন পর্যন্ত সেখানে সাত শতাধিকের বেশি মন্তব্য জমা পড়েছে। নাগরিকদের অভিযোগের মধ্যে রয়েছে জলাবদ্ধতা, সড়ক সংস্কার, গ্যাস ও পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, ময়লা-আবর্জনা অপসারণ, সড়কবাতি এবং মশার উপদ্রবসহ বিভিন্ন সমস্যা।
নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে একসঙ্গে বিভিন্ন ওয়ার্ডের সমস্যা জানা গেলে নাগরিক দুর্ভোগের বিষয়গুলো দ্রুত চিহ্নিত করা সহজ হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ফেসবুক পোস্টে পাওয়া অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে তালিকাভুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নিয়েছেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণসহ নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর কাজ করছে নাসিক প্রশাসন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানোর পর সেগুলোর বাস্তব সমাধান চান নগরবাসী। তাঁদের প্রত্যাশা, সমস্যাগুলো শুধু তালিকাভুক্ত না রেখে অগ্রাধিকার অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন