বি পি নিউজ ২৪

ফতুল্লায় ঝুট নিয়ে গু'লিবর্ষণ কান্ডে যুবদল সদস্য সচিব রনি সহ আ'সামি ৩৭

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ঝুট নিয়ে গু'লিবর্ষণ কান্ডে যুবদল সদস্য সচিব রনি সহ আ'সামি ৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট (ওয়েস্টিজ মালামাল) নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় গুলিবিদ্ধ রাকিবুল হাসান রাকিবের বাবা বিএনপি নেতা মো. হোসেন খোকা বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় একটি গার্মেন্টসে ঝুট নামানোকে ঘিরে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ৯ এপ্রিল সকালে গার্মেন্টসের সামনে লোকজন জড়ো হলে বাদী ঘটনাস্থলে যান। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে মারধর করে।

একপর্যায়ে হামলাকারীরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় বাবাকে বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন রাকিবুল হাসান রাকিব। তার বুকের ডান পাশে গুলি লাগে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় ইমরান (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়। তাকে পরিবারের সদস্যরা চিকিৎসা দিয়েছেন।

মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সারজিল আহম্মেদ অভি, আব্দুল হামিদ প্রধান, আব্দুস সালাম, আকাশ, সুমন মোল্লা রকেট, খায়রুল কবির জসিম, ইয়াসিন, মশিউর রহমান রনি, আলী রতন, মুরাদ হাসান, আদনান আজিজ প্রাপ্ত ও পল্লব।

এজাহারে বলা হয়েছে, গার্মেন্টস থেকে ঝুট নামাতে না পেরে মালিকপক্ষকে ভয়ভীতি দেখাতে এবং এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, উভয় পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ফতুল্লায় ঝুট নিয়ে গু'লিবর্ষণ কান্ডে যুবদল সদস্য সচিব রনি সহ আ'সামি ৩৭

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ