বি পি নিউজ ২৪

প্রবীণ রাজনীতিকদের বাসায় গিয়ে খোঁজখবর নিলেন খোরশেদ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রবীণ রাজনীতিকদের বাসায় গিয়ে খোঁজখবর নিলেন খোরশেদ
ছবি: সংগৃহীত

নববর্ষ উপলক্ষে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রবীণ ও অসুস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি জালালউদ্দিন আহমেদ কালু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দীন আহমেদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ বিষয়ে খোরশেদ বলেন, প্রবীণ নেতৃবৃন্দের রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের অভিজ্ঞতা ও আদর্শ আমাদের পথচলার দিশারি। তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রবীণ রাজনীতিকদের বাসায় গিয়ে খোঁজখবর নিলেন খোরশেদ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

নববর্ষ উপলক্ষে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রবীণ ও অসুস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি জালালউদ্দিন আহমেদ কালু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দীন আহমেদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ বিষয়ে খোরশেদ বলেন, প্রবীণ নেতৃবৃন্দের রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের অভিজ্ঞতা ও আদর্শ আমাদের পথচলার দিশারি। তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখবেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ