নারায়ণগঞ্জের বন্দরে কুশিয়ারা পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বন্দর থানাধীন কুশিয়ারা এলাকার পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. রুবেল (৩৭) বাদী হয়ে অভিযোগ করেন।
পাশাপাশি একই ঘটনায় পৃথকভাবে দুইজন বাদী হয়ে আরও ২ টি অভিযোগ মোট ৩ টি অভিযোগ বন্দর থানায় দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন মো. শাহাজালাল (৫৫), মো. সাব্বির (৩০), মো. রাজন (২৬), মো. সানোয়ার (৩২), মো. মিনহাজ (২২), মো. ফাহিম (২৮), মো. সিয়াম (২২), মো. জামানুর (৫২) ও মো. শামিম (২৫)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে শাহাজালাল ও জামানুরের নেতৃত্বে এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে ওঠে। পঞ্চায়েত কমিটি ও যুব সমাজ একাধিকবার তাদের সতর্ক করলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যায়। প্রায় তিন মাস আগে শামিমকে মাদকসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে সে পুনরায় একই কার্যক্রমে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এলাকাবাসী কয়েকজনকে মাদক বিক্রির সময় বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়।
হামলায় মো. আলমগীর (৩৮), মো. সজিব (৩২), মো. শরিফ (৩২), মো. অপু (৩০) এবং অভিযোগকারী মো. রুবেল আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।
পরে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন