সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১)-এ রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন সম্পন্ন করেছে।
রোববার (১৯ এপ্রিল) শুনানিকালে রাষ্ট্রপক্ষ ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় সংঘটিত ঘটনায় ১০ জনকে হত্যার অভিযোগে অভিযুক্তদের সম্পৃক্ততার বিস্তারিত তুলে ধরে।
রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেন। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা অভিযুক্তদের অব্যাহতির আবেদন জানিয়ে তাদের যুক্তি উপস্থাপন করবেন।
মামলায় অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে আয়ান ওসমান, ভাগ্নে আজমেরী ওসমান, আয়ানের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ এবং শামীমের শ্যালক তানভীর আহমেদ টিটু।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন