ক্ষমতার প্রভাব খাটানো কিংবা নেতাগিরি প্রতিষ্ঠা নয়, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি নিজ দলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, রাষ্ট্রের কাছে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি এ দেশের নাগরিক। ধর্ম, পেশা কিংবা লিঙ্গের ভিত্তিতে কারও অধিকার কম-বেশি হওয়ার সুযোগ নেই। অতীতে বিভিন্ন গোষ্ঠী মানুষকে বিভক্ত করে ক্ষমতা পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নেতাগিরি প্রতিষ্ঠার পরিবর্তে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় মনোযোগী হওয়া প্রয়োজন।
দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে সংসদ সদস্য বলেন, নিজেদের পরিচয় প্রতিষ্ঠা এবং প্রজাসুলভ মানসিকতা থেকে বেরিয়ে আসতে এ দেশের মানুষ ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। কিন্তু তাঁর ভাষায়, দুঃখজনকভাবে শাসনক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন পক্ষই রাবণের মতো আচরণ করেছে।
তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যুবশক্তির ওপর হামলা, নির্যাতন ও মামলা দিয়ে দমিয়ে রাখার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যায়ের প্রতিবাদ থেকে সরে আসা যাবে না। এমনকি নিজের রাজনৈতিক দলও যদি ভুল পথে পরিচালিত হয়, তাহলেও দলীয় আনুগত্যের কারণে অন্যায় নীতিকে সমর্থন করা উচিত নয়।
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের ভিত্তিতে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলার মুখ্য সংগঠক নূরজামাল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, জেলা সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্ত।
এ ছাড়া ফতুল্লা থানা আহ্বায়ক হাসান শিকদার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, মহানগর সংগঠক মাহবুব শান্তসহ জাতীয় যুবশক্তি ও সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় অংশ নেন।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন