বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধ'র্ষণ মা'মলার আ'সামিসহ গ্রে'প্তার ১২

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধ'র্ষণ মা'মলার আ'সামিসহ গ্রে'প্তার ১২
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও অভিযোগে অভিযুক্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ৯ জন, ধর্ষণ মামলার আসামি একজন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি একজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিব ওরফে হোসেন (২৩), জুবায়ের আহাম্মদ অপু (২১), শান্ত (২১), সাইদ (৩৫), রাতুল (২৩), পাপ্পু হোসেন ফরহাদ (২৬), সরফরাজ (৩০), তরিকুল ইসলাম (৩২) ও ইয়াছিন মোল্লা (২২)।

এ ছাড়া ধর্ষণ মামলায় ইয়ামিন মল্লিক (৩২) এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদমজী এলাকার রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধ'র্ষণ মা'মলার আ'সামিসহ গ্রে'প্তার ১২

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও অভিযোগে অভিযুক্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ৯ জন, ধর্ষণ মামলার আসামি একজন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি একজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিব ওরফে হোসেন (২৩), জুবায়ের আহাম্মদ অপু (২১), শান্ত (২১), সাইদ (৩৫), রাতুল (২৩), পাপ্পু হোসেন ফরহাদ (২৬), সরফরাজ (৩০), তরিকুল ইসলাম (৩২) ও ইয়াছিন মোল্লা (২২)।

এ ছাড়া ধর্ষণ মামলায় ইয়ামিন মল্লিক (৩২) এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদমজী এলাকার রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ