বি পি নিউজ ২৪

আদালতে যাওয়ার পথে আইনজীবী মুনির উদ্দিনের মৃ'ত্যু

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আদালতে যাওয়ার পথে আইনজীবী মুনির উদ্দিনের মৃ'ত্যু

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আদালতপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন আইনজীবী মুনির উদ্দিন। পথে ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রয়াত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আনোয়ার প্রধান আরও জানান, অ্যাডভোকেট মো. মুনির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য ও প্রবীণ আইনজীবীর মৃত্যুতে আইনজীবী মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আদালতে যাওয়ার পথে আইনজীবী মুনির উদ্দিনের মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আদালতপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন আইনজীবী মুনির উদ্দিন। পথে ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রয়াত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আনোয়ার প্রধান আরও জানান, অ্যাডভোকেট মো. মুনির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য ও প্রবীণ আইনজীবীর মৃত্যুতে আইনজীবী মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ