বেপারি পাড়াকে মাদকমুক্ত করার প্রত্যয়, পঞ্চায়েত কমিটির সভায় পুলিশের জিরো টলারেন্স ঘোষণা
নারায়ণগঞ্জের বন্দরে মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বেপারি পাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকাটিকে মাদকমুক্ত করতে পুলিশ, পঞ্চায়েত কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) বেপারি পাড়া বৃহত্তম পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাজী মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।
সভায় প্রধান বক্তা ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন। বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। সমাজ থেকে মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিক ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম নবী মুরাদ এবং বিএনপি নেতা সামিউন হাবিব।
এ সময় বন্দর থানা ও ২০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও সামাজিক পরিবেশের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজের দায়িত্বশীল ব্যক্তি, স্থানীয় সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে ভূমিকা রাখতে হবে। তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বেপারি পাড়াকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন