বি পি নিউজ ২৪

ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট-কেউঢালা প্রধান সড়কের কাঁজহরদী অংশের প্রায় ১.৫ কিলোমিটার বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে চরম জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিল। এই দুর্ভোগ লাঘবে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ সম্পূর্ণ নিজ ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কার করে দেন। কিন্তু এই মানবিক ও জনকল্যাণমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে অপর এক চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূইয়া মাসুম সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন কাউসার আহমেদ।

 রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায় নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাউসার আহমেদ।

​সংবাদ সম্মেলনে কাউসার আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ে সততার সাথে বিএনপির রাজনীতি করে আসছি, যার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। সাদিপুর ইউনিয়নের কাজহরদি এলাকার ১.৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন বেহাল থাকায় জনগণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাদের কষ্ট লাঘবেই আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিই। অথচ আমার এই জনকল্যাণমূলক কাজে আরেক প্রার্থীর গাত্রদাহ শুরু হয়েছে। তিনি সম্প্রতি সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে, আমি নাকি স্থানীয় ব্যবসায়ী অমল পোদ্দারের অর্থ নিয়ে নিজের নামে চালাচ্ছি। আমি তাকে স্পষ্ট বলতে চাই, আমি আপনার সন্তানতুল্য। জনগণের সেবা করার উদ্দেশ্যে আমি আমার নিজের বৈধ ও হালাল উপার্জনের মাধ্যমেই এই সড়ক সংস্কার করেছি এবং ভবিষ্যতেও জনকল্যাণে পাশে থাকব।

​এ সময় তিনি বিগত দিনে নিজের ব্যক্তিগত উদ্যোগে সাদিপুর ইউনিয়নে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কাজের একটি স্বচ্ছ হিসাব গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।

​ব্যক্তিগত অর্থায়নে সম্পাদিত বিভিন্ন কাজ: 

১. নানাখী কওমী মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন:

​#ছাত্রসংগঠনের জন্য ভ্যানগাড়ি প্রদান: ১,৫০,০০০ টাকা

​#এতিমখানা ভবন উদ্বোধনের মিলাদ মাহফিল: ৩০,০০০ টাকা

#মাদ্রাসার রান্নাঘরের কাজ: ৩৫,০০০ টাকা

রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন:

#নানাখী কামালের টেক (ইউসুফ আলীর বাড়ি থেকে মাসুদ রানার বাড়ি পর্যন্ত রাস্তা): ৭০,০০০ টাকা

#নানাখী পশ্চিমপাড়া মিনারের কাজ: ২৫,০০০ টাকা

#নানাখী দক্ষিণপাড়া মসজিদ থেকে শাহজাহান কাকার বাড়ি পর্যন্ত রাস্তা: ৯০,০০০ টাকা

#গণকবাড়ি আঞ্চলিক কবরস্থান সড়ক (সিসি ঢালাই): ২,০০,০০০ টাকা

#কাজহরদী সড়ক মেরামত (চলমান): ২,৫০,০০০ টাকা

​#জামপুর পেচাইন মসজিদের রাস্তা: ৩০,০০০ টাকা ৩. ৩.ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান সহায়তা:

​#নানাখী ঈদগাহ মাঠের কাজ: ১,০০,০০০ টাকা

​#চৌড়াপাড়া শ্মশান উন্নয়ন: ২৫,০০০ টাকা

​#নানাখী মধ্যপাড়া মসজিদে এসি স্থাপন: ৬৫,০০০ টাকা

​#বরাব মসজিদ উন্নয়ন: ২০,০০০ টাকা

​#গোলনগর ঈদগাহ মাঠ: ৫০,০০০ টাকা

​#আন্দার মানিক মসজিদ: ২০,০০০ টাকা

​#জামপুর আদর্শ বিদ্যানিকেতন সহায়তা: ৩০,০০০ টাকা

​সর্বমোট ব্যক্তিগত অনুদান: ১১,৯০,০০০ টাকা।

​

৪. সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবের অনুদানে বাস্তবায়িত ও অনুমোদিত কাজ:

​#নামা বরগাঁও রাস্তা: ৩,৩০,০০০ টাকা

​#নানাখী কামালের টেক রাস্তা: ৫,৩০,০০০ টাকা

​#এছাড়া আরও ৩টি রাস্তার কাজ অনুমোদিত হয়েছে যা খুব শীঘ্রই শুরু হবে।

​৫. জেলা পরিষদের বরাদ্দে কাজ:

​পঞ্চমীঘাট থেকে মরহুম হোসেন আলী ভূঁইয়ার বাড়ি পর্যন্ত রাস্তা (২,০০,০০০ টাকা): কাজটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

​সংবাদ সম্মেলনে কাউসার আহমেদ দৃঢ় কন্ঠে বলেন, জনগণের ভালোবাসাই আমার শক্তি। কাদা ছোড়াছুড়ি বা অপপ্রচার চালিয়ে আমার জনসেবার এই পথ রোধ করা যাবে না। আমি সাদিপুরবাসীর সুখে-দুঃখে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশেই থাকব। আমি চেয়ারম্যান প্রার্থী মাসুমের অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে বিএনপির উর্ধতন কর্মকর্তার নিকট সঠিক বিচারের দাবী জানাচ্ছি।  

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ