নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। অননুমোদিত, মানহীন এবং নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রি ও প্রদর্শনের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে কাঁচপুর বাজারের বিভিন্ন বিপণিবিতানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কাঁচপুরের কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই বিভিন্ন প্রসাধনী বিক্রি করে আসছিলেন। এসব পণ্যের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমদানিকারকের নাম, ঠিকানা কিংবা প্রয়োজনীয় উপাদান ও ব্যবহারের সতর্কবার্তার মতো বাধ্যতামূলক কোনো তথ্যই ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনায় কাঁচপুর এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।অভিযানে স্কিন ক্রিম, ফর্সাকারী ক্রিম, লিপস্টিক এবং বেবি পাউডারের মতো সংবেদনশীল কসমেটিকস পণ্যে অনিয়ম ধরা পড়ে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াসির আরাফাত প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে অনিয়মের বিষয়টি আদালতে উপস্থাপন করেন এবং পুরো অভিযানে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কাঁচপুর পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দুটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, অননুমোদিত ও মানহীন কসমেটিকস ব্যবহার মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের বেবি পাউডার বা নারীদের স্কিন ক্রিমে এ ধরনের তথ্যহীন উপাদান মারাত্মক চর্মরোগসহ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী ও স্থানীয় ক্রেতারা।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন