বি পি নিউজ ২৪

সাত খু'ন ও ত্বকী হ'ত্যায় ওসমান পরিবারের জড়িত ছিল: এমপি আল আমিন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাত খু'ন ও ত্বকী হ'ত্যায় ওসমান পরিবারের জড়িত ছিল: এমপি আল আমিন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে বিভিন্নভাবে ওসমান পরিবারের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এমপি আল আমিন বলেন, ২০১৪ সালে বর্তমানের মতো গণতান্ত্রিক পরিবেশ ছিল না, তখন ছিল ফ্যাসিবাদী শাসনের সময়। সেই সময়েও নারায়ণগঞ্জের আইনজীবীরা ভয়-ভীতি উপেক্ষা করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন এবং তাদের কোনো ধরনের আইনগত সহায়তা না দেওয়ার রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন।

তিনি বলেন, সাত খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দলমত নির্বিশেষে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন। বিশেষ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে যেভাবে আইনজীবীরা সামনে এসেছিলেন, তা আইনজীবী সমাজের জন্য সম্মানের ইতিহাস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে অতীতে সংঘটিত নানা চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে ওসমান পরিবারের বিভিন্নভাবে সংযোগ ছিল বলে সবাই জানে। সাত খুন কিংবা ত্বকী হত্যা—এসব ঘটনায় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে গডফাদারদের প্রতি এক ধরনের সুরক্ষা ছিল বলেও অভিযোগ করেন তিনি।

আল আমিন বলেন, এখন পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপিল বিভাগে ঝুলে থাকা সাত খুন মামলার বিষয়টির দ্রুত নিষ্পত্তি এবং রায় কার্যকর হওয়া জরুরি।

তিনি বলেন, এতে আইনজীবী সমাজ যেমন স্বস্তি পাবে, তেমনি ভুক্তভোগী পরিবারও অন্তত এই সান্ত্বনা পাবে যে তারা স্বজনকে ফিরে না পেলেও বিচার হয়েছে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। সঞ্চালনা করেন জেলার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাত খু'ন ও ত্বকী হ'ত্যায় ওসমান পরিবারের জড়িত ছিল: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ