বি পি নিউজ ২৪

সাত খু'ন মা'মলার আপিল নিষ্পত্তি দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাত খু'ন মা'মলার আপিল নিষ্পত্তি দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেলরা সাত খুন মামলাটি শুনানির তালিকাভুক্ত করেননি। তবে বর্তমান আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, সবার জন্যই আইন সমান—এই নীতির আলোকে মামলাটির আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছেন। তারা আশ্বাস দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে মামলাটি আপিল বিভাগে তালিকাভুক্ত করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। রায় বাস্তবায়নের মাধ্যমে খুন-গুমের ঘটনা অনেকাংশে কমেছে বলেও তিনি দাবি করেন। এই রায় যদি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতে অপরাধীদের জন্য তা শিক্ষণীয় হবে।

বাদীপক্ষের এই আইনজীবী বলেন, নিহতদের পরিবার আজও মানবেতর জীবনযাপন করছে। তাই রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, তৎকালীন সময়ে নারায়ণগঞ্জে “গডফাদারদের রাজত্ব” টিকিয়ে রাখতে প্রশাসনের একটি অংশ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে তদন্তে অগ্রগতি আসে এবং র‌্যাবের সাতজন সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষিত হয়, যেখানে ২৬ জনের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। হাইকোর্টে আপিলে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং বাকিদের দণ্ড পরিবর্তন ও বহাল রাখা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন।

এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, পিপি আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাত খু'ন মা'মলার আপিল নিষ্পত্তি দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ