বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন হকার আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ক্ষুব্ধ হকাররা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের (ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন) প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন— রিপন, খোরশেদ, আব্দুল হান্নান, রুবেল ও রাজিব।

হকারদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে শিমরাইল এলাকায় ফলমূলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় মারধর, মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি তাদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু। তিনি বলেন, যানজট নিরসনের জন্য হকারদের সরানোর সময় একটি টেবিল সরানোকে কেন্দ্র করে নিয়োজিত কর্মী বাবুল হককে হকার রুবেল মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সেখানে গেলে হকাররাই মহাসড়ক অবরোধ করেন বলে দাবি তার।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল আলম জানান, হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে হকাররা মহাসড়কের একটি লেন অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন হকার আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ক্ষুব্ধ হকাররা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের (ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন) প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন— রিপন, খোরশেদ, আব্দুল হান্নান, রুবেল ও রাজিব।

হকারদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে শিমরাইল এলাকায় ফলমূলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় মারধর, মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি তাদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু। তিনি বলেন, যানজট নিরসনের জন্য হকারদের সরানোর সময় একটি টেবিল সরানোকে কেন্দ্র করে নিয়োজিত কর্মী বাবুল হককে হকার রুবেল মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সেখানে গেলে হকাররাই মহাসড়ক অবরোধ করেন বলে দাবি তার।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল আলম জানান, হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে হকাররা মহাসড়কের একটি লেন অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ