বি পি নিউজ ২৪

গোগনগরে আজমেরী অনুসারীদের মিছিল ঘিরে উ'ত্তেজনা

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোগনগরে আজমেরী অনুসারীদের মিছিল ঘিরে উ'ত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে যুবলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, তাদের নেতাকর্মীদের ধাওয়ার মুখে মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

সোমবার (১ জুন) সকালে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এনসিপি।

এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী বলেন, সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল বের করে। এ সময় তাদের কয়েকজন কর্মী একটি ইজিবাইকে অবস্থান করছিলেন। মিছিলটি নজরে আসার পর এনসিপির নেতাকর্মীরা এগিয়ে গেলে মিছিলকারীরা দ্রুত সরে যায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যানার দেখে তারা ধারণা করেন, মিছিলকারীরা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগের কর্মী ছিলেন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। ধাওয়ার সময় মিছিলে অংশ নেওয়া কাউকে আটক করা যায়নি বলেও জানান এনসিপির এই নেতা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি।”

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০১ জুন ২০২৬

গোগনগরে আজমেরী অনুসারীদের মিছিল ঘিরে উ'ত্তেজনা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ