পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে পুনরায় শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ছুটি-পরবর্তী প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সোমবার (১ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন তিনি। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।
সভায় মো. রায়হান কবির বলেন, ঈদের আনন্দ ও অবকাশ শেষে নতুন উদ্যমে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি দপ্তরকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ, সুহা তাবিল, মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন