দেশের প্রবীণ রাজনীতিবিদ, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট এবং হৃদরোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তোফায়েল আহমেদ একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ৯ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য।
তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশের রাজনীতিতে তার অবদানের কথা স্মরণ করেছেন।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন