বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙে ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে গেল চোরচক্র

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের গেট ও অফিস কক্ষের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২ জুন) ভোরে জেলা শহরের ডাকবাংলা ভবনের উত্তর পাশে ইসদাইর সড়ক সংলগ্ন দ্বিতীয় তলায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে।

প্রেসক্লাবের অফিস সহকারী শিবু দাস জানান, শনিবার রাতে যথারীতি ভবনের গেট ও অফিস কক্ষের তালা বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে দেখতে পান ভবনের প্রধান গেটের তালা ভাঙা। পরে দ্বিতীয় তলায় উঠে দেখা যায় অফিস কক্ষের দরজার তালাও ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, অফিসের ভেতরে প্রবেশ করে দেখা যায় দুটি টেবিলের ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে এবং বিভিন্ন কাগজপত্র ও মালামাল ছড়িয়ে-ছিটিয়ে আছে। এছাড়াও অফিসের মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিষয়টি নজরে আসার পর প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুকে অবহিত করা হয়। পরে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের পরামর্শে পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈদকে কেন্দ্র করে ছুটির কারণে এলাকাটি তুলনামূলক নির্জন থাকায় চোরচক্র এ সুযোগ কাজে লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় নিয়ে তালা ভেঙে অফিসে প্রবেশ করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে প্রেসক্লাব থেকে দুটি ল্যাপটপ ও দুটি ক্যামেরা চুরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০১ জুন ২০২৬

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙে ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে গেল চোরচক্র

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের গেট ও অফিস কক্ষের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২ জুন) ভোরে জেলা শহরের ডাকবাংলা ভবনের উত্তর পাশে ইসদাইর সড়ক সংলগ্ন দ্বিতীয় তলায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে।

প্রেসক্লাবের অফিস সহকারী শিবু দাস জানান, শনিবার রাতে যথারীতি ভবনের গেট ও অফিস কক্ষের তালা বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে দেখতে পান ভবনের প্রধান গেটের তালা ভাঙা। পরে দ্বিতীয় তলায় উঠে দেখা যায় অফিস কক্ষের দরজার তালাও ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, অফিসের ভেতরে প্রবেশ করে দেখা যায় দুটি টেবিলের ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে এবং বিভিন্ন কাগজপত্র ও মালামাল ছড়িয়ে-ছিটিয়ে আছে। এছাড়াও অফিসের মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিষয়টি নজরে আসার পর প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুকে অবহিত করা হয়। পরে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের পরামর্শে পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈদকে কেন্দ্র করে ছুটির কারণে এলাকাটি তুলনামূলক নির্জন থাকায় চোরচক্র এ সুযোগ কাজে লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় নিয়ে তালা ভেঙে অফিসে প্রবেশ করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে প্রেসক্লাব থেকে দুটি ল্যাপটপ ও দুটি ক্যামেরা চুরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ