বি পি নিউজ ২৪

ছাত্রদল নিষ্ক্রিয়, সক্রিয় ছাত্রলীগ

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্রদল নিষ্ক্রিয়, সক্রিয় ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘদিন ধরে না থাকায় সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা কমে যাওয়ায় তৈরি হওয়া শূন্যতার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু সাবেক নেতাকর্মী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন।

ছাত্রদল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জেলা ও মহানগর কমিটির পাশাপাশি উপজেলা, থানা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটি বিলুপ্ত হওয়ার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম অনেকটাই থমকে যায়। ফলে তৃণমূল পর্যায়ে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত নতুন ও গ্রহণযোগ্য কমিটি ঘোষণার দাবি জোরালো হচ্ছে।

নতুন কমিটি গঠনের সম্ভাবনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রনেতাও সক্রিয় হয়ে উঠেছেন। কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং সাংগঠনিক অবস্থান তুলে ধরার তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে।

অন্যদিকে, রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কিছু নেতাকর্মী বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, পোস্টারিং ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। অভিযোগ রয়েছে, শামীম ওসমান পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের উৎসাহে এসব তৎপরতা চালানো হচ্ছে। বিভিন্ন কর্মসূচিতে অয়ন ওসমান ও আজমেরী ওসমানের নামও সামনে আনা হচ্ছে বলে জানা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত বছরগুলোতে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ায় ছাত্রদলের অনেক নেতাকর্মী হামলা-মামলার শিকার হন। এর প্রভাব সংগঠনের সাংগঠনিক কাঠামোর ওপরও পড়ে।

সর্বশেষ ২০২৩ সালের ২৬ জানুয়ারি জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে অধীনস্থ ইউনিটগুলোর কমিটিও বাতিল ঘোষণা করা হয়। এরপর থেকেই সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং মামলা-হামলার শিকার নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। তাদের মতে, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে গঠিত কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে।

এদিকে গত কয়েক মাসে জেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিল, বিক্ষোভ ও পোস্টারিংয়ের অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০১ জুন ২০২৬

ছাত্রদল নিষ্ক্রিয়, সক্রিয় ছাত্রলীগ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ