ফতুল্লার মাসদাইর এলাকার বোয়ালিয়া খালসংলগ্ন লিচুবাগ এলাকায় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ইমন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) ভোর ৫টার দিকে লিচুবাগ এলাকার আজমতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইমন ওই এলাকার সামাদ মিয়ার ছেলে এবং কথিত ‘জাহিদ বাহিনী’র সক্রিয় সদস্য বলে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি ছিনতাইকৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মে সাদা পোশাকে তথ্য সংগ্রহে গেলে র্যাব সদস্যরা হামলার শিকার হন। এ সময় জাহিদ বাহিনীর সদস্য ইমন ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে র্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম আহত হন। গুরুতর আহত নজিবুলকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, র্যাব সদস্যদের ওপর হামলার মামলায় ইমন অন্যতম আসামি ছিলেন। তাকে আটক করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন