বি পি নিউজ ২৪

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দুই প্রতিষ্ঠান সিটি করপোরেশন ও জেলা পরিষদ। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিলেও অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম এখনো স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয়, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার ভোট শুরু হবে। ধাপে ধাপে অন্যান্য প্রতিষ্ঠানেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিধিমালা সংশোধনের কাজ শেষ হলেই ভোট আয়োজন করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে না; প্রচলিত ব্যালট পদ্ধতিতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দুই প্রতিষ্ঠান সিটি করপোরেশন ও জেলা পরিষদ। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিলেও অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম এখনো স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয়, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার ভোট শুরু হবে। ধাপে ধাপে অন্যান্য প্রতিষ্ঠানেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিধিমালা সংশোধনের কাজ শেষ হলেই ভোট আয়োজন করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে না; প্রচলিত ব্যালট পদ্ধতিতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ