বি পি নিউজ ২৪

নবীন বরণ নিয়ে বিতর্কে তোলারাম কলেজ

প্রকাশ : ০৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নবীন বরণ নিয়ে বিতর্কে তোলারাম কলেজ

দীর্ঘদিন পর নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীন বরণ অনুষ্ঠান। তবে আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে জুমআর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাকে কেন্দ্র করে অনেকে আপত্তি জানিয়েছেন।

কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় সংগীতদল লালন ব্যান্ডের পরিবেশনা। আয়োজনে প্রথম ভাগে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন। পরে বিকেলে অতিথিদের বক্তব্যের পর মঞ্চে উঠবে লালন ব্যান্ড।

তবে শুক্রবার জুমআর দিনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের একাংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, কলেজের পাশেই মসজিদ থাকা অবস্থায় জুমআর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে।

শিক্ষার্থীরা জানান, অতীতে সাধারণত বৃহস্পতিবার নবীন বরণ অনুষ্ঠিত হতো এবং পরদিন ছুটি থাকায় বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়া হতো। কিন্তু এবার শুক্রবার ছুটির দিনে আয়োজন করায় অনেকে সেটিকে ভালোভাবে নিচ্ছেন না।

এদিকে নবীন বরণে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টিও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। যদিও পরে কলেজ কর্তৃপক্ষ বাধ্যতামূলক উপস্থিতির সিদ্ধান্ত শিথিল করেছে। এখন শিক্ষার্থীরা চাইলে অনুষ্ঠানে অংশ না নিলেও কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, “শুক্রবার অনুষ্ঠান আয়োজন করার কোনো ইচ্ছা ছিল না। বর্তমানে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান থাকায় কর্মদিবসে আয়োজন সম্ভব হয়নি। আমরা শনিবার আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু সেদিন অতিথিরা ব্যস্ত থাকবেন। তাই বাধ্য হয়েই শুক্রবার আয়োজন করতে হচ্ছে। এছাড়া নবীন বরণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নবীন বরণ নিয়ে বিতর্কে তোলারাম কলেজ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ