বি পি নিউজ ২৪

সদর উপজেলা জিয়া পরিষদের নেতৃত্বে এড. জাহিদ হাসান রুবেল ও নুর মোহাম্মদ

জিয়া পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে, এতে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক সদস্য এডভোকেট জাহিদ হাসান রুবেলকে সভাপতি ও বিএনপি নেতা এস এম নুর মোহাম্মদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়৷ 

৯ মে শনিবার নগরীর ২ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা কমিটির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে এই কমিটি বুঝিয়ে দেন জেলার সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাজির আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কাজল। দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন জেলা সভাপতি। তিনি বলেন, জিয়া পরিষদ সবসময় বিএনপির সুনাম বৃদ্ধিতে কাজ করেছে, এবারো সদর উপজেলার এই নবনির্বাচিত কমিটি দলের সুনাম রক্ষা করে কাজ করবে বলে আশা রাখি।

উল্লেখ্য নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট জাহিদ হাসান রুবেল ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েতনগরের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নাসিরউদ্দিনের ছেলে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম নুর মোহাম্মদ ফতুল্লা থানা বিএনপির সাবেক সফল সভাপতি খোরশেদ আলমের ভাতিজা। বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সংগ্রামে রুবেল ও নুর মোহাম্মদ উভয়ই রাজপথে সম্মুখ সারিতে থেকে অংশগ্রহণ করেছে, এছাড়া কমিটির অন্যান্য সদস্যরাও বিএনপির নিবেদিত প্রান কর্মী হিসেবে সদর উপজেলা এলাকায় পরিচিত।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১০ মে ২০২৬

সদর উপজেলা জিয়া পরিষদের নেতৃত্বে এড. জাহিদ হাসান রুবেল ও নুর মোহাম্মদ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

জিয়া পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে, এতে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক সদস্য এডভোকেট জাহিদ হাসান রুবেলকে সভাপতি ও বিএনপি নেতা এস এম নুর মোহাম্মদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়৷ 

৯ মে শনিবার নগরীর ২ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা কমিটির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে এই কমিটি বুঝিয়ে দেন জেলার সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাজির আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কাজল। দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন জেলা সভাপতি। তিনি বলেন, জিয়া পরিষদ সবসময় বিএনপির সুনাম বৃদ্ধিতে কাজ করেছে, এবারো সদর উপজেলার এই নবনির্বাচিত কমিটি দলের সুনাম রক্ষা করে কাজ করবে বলে আশা রাখি।

উল্লেখ্য নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট জাহিদ হাসান রুবেল ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েতনগরের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নাসিরউদ্দিনের ছেলে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম নুর মোহাম্মদ ফতুল্লা থানা বিএনপির সাবেক সফল সভাপতি খোরশেদ আলমের ভাতিজা। বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সংগ্রামে রুবেল ও নুর মোহাম্মদ উভয়ই রাজপথে সম্মুখ সারিতে থেকে অংশগ্রহণ করেছে, এছাড়া কমিটির অন্যান্য সদস্যরাও বিএনপির নিবেদিত প্রান কর্মী হিসেবে সদর উপজেলা এলাকায় পরিচিত।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ