নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন-এর চর আলীরটেক এলাকায় নদী, ফসলি জমি ও স্থানীয় খেলার মাঠ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম নামে এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনেই প্রকাশ্যে এই মাটি কাটার কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম প্রতি বছর এ এলাকা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। তার প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, অবাধে মাটি কাটার ফলে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের গ্রামগুলো পরিবেশগত হুমকির মুখে পড়ছে। পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত মাঠও নষ্ট হয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, বর্ষা মৌসুমে এ ধরনের মাটি কাটার কারণে নদীর তীর দুর্বল হয়ে পড়তে পারে, যা ভবিষ্যতে ব্যাপক ভাঙনের কারণ হতে পারে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধ করে চর আলীরটেকের কৃষিজমি, নদী ও খেলার মাঠ রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হোক।
স্থানীয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী পর্বে সংশ্লিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য, ছবি ও অতিরিক্ত প্রমাণসহ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন