বি পি নিউজ ২৪

জাকির চেয়ারম্যানের উদ্যোগে বর্জ্য ফেলার প্রতিবাদে আলীরটেক ইউনিয়নবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রীরচর খেয়াঘাটের পূর্ব পাশে ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ৯টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও জাকির চেয়ারম্যানের সহায়তায় ডিক্রীরচর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, কয়েকদিন যাবত নদীর পাশের খোলা স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।

ধলেশ্বরী নদীর তীরবর্তী মনোরম পরিবেশ হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। এছাড়াও ডিক্রীরচর খেয়াঘাট হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে এ পথে। স্থানীয়দের অভিযোগ, বর্জ্য ফেলার কারণে পথচারী, যাত্রী ও দর্শনার্থীরা চরম অস্বস্তিতে পড়ছেন। বিশেষ করে দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।

বক্তারা দ্রুত বর্জ্য অপসারণ এবং স্থায়ী সমাধানের দাবি জানান। তারা বলেন, নদীর তীরবর্তী এলাকায় এভাবে বর্জ্য ফেলা বন্ধ না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি হতে পারে।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৭ মে ২০২৬

জাকির চেয়ারম্যানের উদ্যোগে বর্জ্য ফেলার প্রতিবাদে আলীরটেক ইউনিয়নবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রীরচর খেয়াঘাটের পূর্ব পাশে ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ৯টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও জাকির চেয়ারম্যানের সহায়তায় ডিক্রীরচর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, কয়েকদিন যাবত নদীর পাশের খোলা স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।

ধলেশ্বরী নদীর তীরবর্তী মনোরম পরিবেশ হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। এছাড়াও ডিক্রীরচর খেয়াঘাট হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে এ পথে। স্থানীয়দের অভিযোগ, বর্জ্য ফেলার কারণে পথচারী, যাত্রী ও দর্শনার্থীরা চরম অস্বস্তিতে পড়ছেন। বিশেষ করে দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।

বক্তারা দ্রুত বর্জ্য অপসারণ এবং স্থায়ী সমাধানের দাবি জানান। তারা বলেন, নদীর তীরবর্তী এলাকায় এভাবে বর্জ্য ফেলা বন্ধ না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি হতে পারে।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ