কাশীপুর ইউনিয়নে সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির বিরোধিতায় আরও সরব হয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ। তিনি জানিয়েছেন, কাশীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্প্রতি প্রকাশিত একটি প্রচারণামূলক পোস্টারে সোহেল মাহমুদ বলেন, “সিটিতে অন্তর্ভুক্তির বিরুদ্ধে কাশীপুরের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।”
এর আগে তিনি দাবি করেন, কাশীপুরের প্রায় ৮০ শতাংশ মানুষ সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে। স্থানীয়দের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণশুনানির আয়োজনের আহ্বানও জানান তিনি।
সোহেল মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ পৌর জাসাসের সাবেক সভাপতিও ছিলেন। আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বিভিন্ন সভা-সমাবেশে তিনি কাশীপুরবাসীর মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন। সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা প্রতিহত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন