আমির হামজার আগমন ঘিরে বন্দরে তাফসির মাহফিলের প্রস্তুতি
নারায়ণগঞ্জের বন্দরে সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন ঘিরে প্রস্তুতি চলছে। সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজক তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসী যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি আমির হামজার।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাহফিলের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। এ সময় তিনি বলেন, আমির হামজার আগমনকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে মাহফিল উপভোগ করতে চান তাঁরা। এ জন্য সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
মাহফিলে সংসদ সদস্য আবুল কালামের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারবেন না বলে জানান মইনুদ্দিন আহমাদ। আমির হামজার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ওলামায়ে কেরামের উদ্দেশে তিনি বলেন, মাহফিলে তাঁদের উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। বক্তব্যে কোনো আপত্তিকর বিষয় উঠে এলে তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাঁরাও পাশে থাকবেন বলে জানান তিনি।
মাহফিল আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান মাওলানা মইনুদ্দিন আহমাদ। এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক আলহাজ ইসহাক খান।
মাহফিলের সার্বিক সহযোগিতায় থাকবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর মুফতি আতিকুর রহমান। আয়োজকরা জানিয়েছেন, নারীদের জন্যও পৃথকভাবে মাহফিলের বক্তব্য শোনার ব্যবস্থা রাখা হয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন