বন্দরে সোমবার তাফসিরুল কোরআন মাহফিল, প্রধান বক্তা আমির হামজা
নারায়ণগঞ্জের বন্দরে আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল মাঠে বাদ আসর থেকে এ মাহফিল শুরু হবে। তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ধর্মীয় এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন প্রবীণ রাজনীতিবিদ ও আলেমে দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।
সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ ইসহাক খানের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং মুফতি আতিকুর রহমান। এ ছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম মাহফিলে বক্তব্য রাখবেন।
আয়োজকরা মাহফিলের সার্বিক সফলতা কামনা করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন