বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। ধর্মান্তরের পর নতুন নাম গ্রহণ করে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাঁরা। বর্তমানে নয়াআটি মুক্তিনগর এলাকায় বসবাসরত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবারটির সদস্যরা হলেন চন্দ্র শেখর সাহা, তাঁর স্ত্রী মায়া রানী সাহা এবং তাঁদের দুই ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহা। ইসলাম ধর্ম গ্রহণের পর চন্দ্র শেখর সাহার নাম রাখা হয়েছে মো. আব্দুর রহমান, তাঁর স্ত্রীর নাম মরিয়ম বেগম। দুই ছেলের নতুন নাম মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ।

পরিবারের প্রধান আব্দুর রহমান জানান, তাঁদের ছোট ছেলে প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রায় এক মাস পর তিনি বিষয়টি জানতে পারেন। এ নিয়ে ছেলের সঙ্গে কথা বললেও হিন্দুধর্ম বিষয়ে ছেলের কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। কয়েক দিন পর তাঁর স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি নিজে ও বড় ছেলে একই সিদ্ধান্ত নেন।

পরে পরিবারের চার সদস্য নারায়ণগঞ্জ আদালতে গিয়ে হলফনামার মাধ্যমে ধর্মান্তর ও নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন বলে জানান আব্দুর রহমান।

যেভাবে সিদ্ধান্ত নিলেন পরিবারের সদস্যরা

মরিয়ম বেগম জানান, ছোট ছেলে ইসলাম গ্রহণের পর তিনি এর কারণ জানতে চান। ছেলের কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয় শোনার পাশাপাশি ড. জাকির নায়েকের বক্তব্যের ভিডিও দেখেন। ইসলামকে শান্তির ধর্ম হিসেবে বিশ্বাস করার পর তিনি ধর্মান্তরের সিদ্ধান্ত নেন। পরে তাঁর স্বামী ও বড় ছেলেও ইসলাম গ্রহণ করেন।

পরিবারের ছোট ছেলে সাখাওয়াত আহমেদ বলেন, ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে তাঁর চলাফেরা ছিল। বন্ধুদের আচার-আচরণ এবং ধর্মীয় চর্চা তাঁকে আকৃষ্ট করে। সেই আগ্রহ থেকেই তিনি ইসলাম গ্রহণ করেন। প্রথম দিকে বিষয়টি গোপন রাখলেও পরে বাবা-মা জানতে পারেন। তাঁদের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার পর মা ইসলাম গ্রহণ করেন। এরপর বাবা ও বড় ভাইও একই সিদ্ধান্ত নেন।

জীবিকা নির্বাহে পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী

ধর্মান্তরের পর পরিবারটির জীবিকা নির্বাহের বিষয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আব্দুর রহমান জানান, আগে তিনি কাঁচা তরিতরকারির ব্যবসা করতেন। পরে এলাকার লোকজন তাঁকে একটি অটোরিকশা কিনে দেন। বর্তমানে সেটি চালিয়ে পরিবার নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছেন তিনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, পরিবারটির ইসলাম গ্রহণের বিষয়টি জানার পর এলাকার মানুষ একসঙ্গে তাঁদের জন্য একটি অটোরিকশার ব্যবস্থা করেন। পাশাপাশি যেকোনো সমস্যায় সহযোগিতা করা এবং নিয়মিত তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে।

প্রতিবেশী মোহাম্মদ হোসেন জানান, ধর্মান্তরের পর থেকে এলাকার বাসিন্দারা পরিবারটির প্রতি আন্তরিক রয়েছেন। তাঁদের জীবিকা নির্বাহে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়েও প্রতিবেশীরা খেয়াল রাখছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ