নারায়ণগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে: সাখাওয়াত
পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে কক্সবাজার পৌরসভা পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে কক্সবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখা হয়। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নগরবাসীকে এ বিষয়ে সচেতন করতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাঁর ফেসবুক পোস্টে এসব তথ্য তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে শুধু পরিকল্পনা নয়, নাগরিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগও জরুরি। এ জন্য কার্যকর পরিকল্পনার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন