হাজী মাসুমের ওপর হামলা, পুকনকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
নারায়ণগঞ্জের বন্দরে খেলাফত মজলিসের কলাগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে স্থানীয়দের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীনগর বড় মসজিদের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। হাজী মাসুম মিয়ার ওপর হামলার প্রতিবাদে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এবিএম সিরাজুল মামুন বলেন, হাজী মাসুম একজন সজ্জন ও দানশীল ব্যক্তি। তাঁর ওপর চিহ্নিত মাদকাসক্ত ও চাঁদাবাজ হিসেবে পরিচিত পুকনের হামলার অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা শুধু একজন ব্যক্তিকে আঘাত করেনি, এলাকার মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে।
তিনি বলেন, অভিযুক্ত পুকনকে খুঁজে বের করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে তিনি নিজেও থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বন্দরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৌরাত্ম্যের অভিযোগ তুলে সিরাজুল মামুন বলেন, এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি সানাউল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
সমাবেশ থেকে হাজী মাসুম মিয়ার ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন