বি পি নিউজ ২৪

গ্যাসের সমস্যা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পেলেন নারায়ণগঞ্জের গ্রাহকরা


প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্যাসের সমস্যা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পেলেন নারায়ণগঞ্জের গ্রাহকরা

নারায়ণগঞ্জে তিতাসের গণশুনানি, গ্রাহকদের অভিযোগ-সমস্যা শুনলেন কর্মকর্তারা

গ্যাস সরবরাহ ও গ্রাহকসেবা নিয়ে নানা সমস্যা ও অভিযোগের কথা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন নারায়ণগঞ্জের গ্রাহকরা। এসব সমস্যা চিহ্নিত করে সেবার মান বাড়ানো এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আয়োজন করেছে ‘গণশুনানি-২০২৬’।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের আঞ্চলিক বিক্রয় ডিভিশনের উদ্যোগে এবং উপব্যবস্থাপনা পরিচালক (নারায়ণগঞ্জ) দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজনটি সম্পন্ন হয়।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা, কৌশল ও রিসোর্সেস মোবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা।

তিনি বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ ধরনের গণশুনানির আয়োজন করা হয়েছে। এর ফলে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি তাঁদের সমস্যাগুলো সরাসরি জানার মাধ্যমে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

শুনানিতে নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশ নেন। তাঁরা গ্যাস সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, ভোগান্তি ও নিজেদের মতামত সরাসরি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বক্তব্য শোনেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক (নারায়ণগঞ্জ) প্রকৌশলী সত্যজিৎ ঘোষ। এ ছাড়া প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক প্রকৌশলী গোলাম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গ্যাসের সমস্যা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পেলেন নারায়ণগঞ্জের গ্রাহকরা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image


নারায়ণগঞ্জে তিতাসের গণশুনানি, গ্রাহকদের অভিযোগ-সমস্যা শুনলেন কর্মকর্তারা

গ্যাস সরবরাহ ও গ্রাহকসেবা নিয়ে নানা সমস্যা ও অভিযোগের কথা সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন নারায়ণগঞ্জের গ্রাহকরা। এসব সমস্যা চিহ্নিত করে সেবার মান বাড়ানো এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আয়োজন করেছে ‘গণশুনানি-২০২৬’।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের আঞ্চলিক বিক্রয় ডিভিশনের উদ্যোগে এবং উপব্যবস্থাপনা পরিচালক (নারায়ণগঞ্জ) দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজনটি সম্পন্ন হয়।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা, কৌশল ও রিসোর্সেস মোবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা।

তিনি বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ ধরনের গণশুনানির আয়োজন করা হয়েছে। এর ফলে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি তাঁদের সমস্যাগুলো সরাসরি জানার মাধ্যমে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

শুনানিতে নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশ নেন। তাঁরা গ্যাস সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, ভোগান্তি ও নিজেদের মতামত সরাসরি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বক্তব্য শোনেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক (নারায়ণগঞ্জ) প্রকৌশলী সত্যজিৎ ঘোষ। এ ছাড়া প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক প্রকৌশলী গোলাম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ