মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন ভাই এর পক্ষ থেকে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মোঃ হাসান শিকদারের তত্ত্বাবধানে ফতুল্লা ইউনিয়নের ধাপা ইদ্রাকপুরের দুইটি এতিমখানায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। মোঃহাসান শিকদার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক বিকাশ, মেধা ও মননশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা প্রয়োজন।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার অর্থ সম্পাদক রাকিব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সাইফ আহমেদ এবং সংগঠক মোঃ ইরফান আহমেদ।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন