বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে বিএনপি ক্যাডারদের চাঁ'দাবাজি-দখলবাজির ‘মহোৎসব’ চলছে: মাওলানা জব্বার

প্রকাশ : ২০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে বিএনপি ক্যাডারদের চাঁ'দাবাজি-দখলবাজির ‘মহোৎসব’ চলছে: মাওলানা জব্বার

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। সোনারগাঁয়ে অটোচালক হত্যাকাণ্ড এবং রূপগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২০ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, জেলার বিভিন্ন এলাকায় সরকারদলীয় পরিচয়ে চাঁদাবাজি ও দখলবাজি বেড়ে গেছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর এলাকায় চাঁদার দাবিতে অটোরিকশাচালক আবদুল মমিনকে হত্যা করা হয়েছে। একইভাবে রূপগঞ্জের বিরাবো এলাকায় একটি ব্রিক ফিল্ডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মাওলানা জব্বার বলেন, কষ্ট করে জীবিকা নির্বাহ করা একজন অটোচালককে চাঁদার জন্য হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তৈরি হওয়া পরিস্থিতিতে এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রতি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নারায়ণগঞ্জে বিএনপি ক্যাডারদের চাঁ'দাবাজি-দখলবাজির ‘মহোৎসব’ চলছে: মাওলানা জব্বার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। সোনারগাঁয়ে অটোচালক হত্যাকাণ্ড এবং রূপগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২০ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, জেলার বিভিন্ন এলাকায় সরকারদলীয় পরিচয়ে চাঁদাবাজি ও দখলবাজি বেড়ে গেছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর এলাকায় চাঁদার দাবিতে অটোরিকশাচালক আবদুল মমিনকে হত্যা করা হয়েছে। একইভাবে রূপগঞ্জের বিরাবো এলাকায় একটি ব্রিক ফিল্ডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মাওলানা জব্বার বলেন, কষ্ট করে জীবিকা নির্বাহ করা একজন অটোচালককে চাঁদার জন্য হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তৈরি হওয়া পরিস্থিতিতে এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রতি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ