বি পি নিউজ ২৪

আলীরটেকে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে “আলীরটেক ক্রীড়া সংঘ”-এর উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচ–২০২৬। আগামী ২২ মে শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে আলীরটেক আমান মার্কেট বালুর মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের সূত্রে জানা যায়, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ আয়োজন করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ আজিজ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আয়োজকরা সকল ফুটবলপ্রেমীদের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আলীরটেকে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে “আলীরটেক ক্রীড়া সংঘ”-এর উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচ–২০২৬। আগামী ২২ মে শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে আলীরটেক আমান মার্কেট বালুর মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের সূত্রে জানা যায়, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ আয়োজন করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ আজিজ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আয়োজকরা সকল ফুটবলপ্রেমীদের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ