আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
শুক্রবার (২২ মে) জেলা কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। একই সঙ্গে ঈদযাত্রা, কোরবানির পশুর হাট এবং জাল টাকা প্রতিরোধে জেলাবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, ঈদুল আজহা শান্তি ও সম্প্রীতির উৎসব। এ উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট কিংবা যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ঈদকে কেন্দ্র করে জাল টাকার বিস্তার বাড়তে পারে। তাই টাকা লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো জাল নোট সন্দেহ হলে দ্রুত প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
ডিসি রায়হান কবির বলেন, জেলায় পর্যাপ্ত কোরবানির পশুর হাটের ব্যবস্থা করা হয়েছে। হাটগুলোতে চাঁদাবাজি ঠেকাতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরা ও জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান জেলা প্রশাসক। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় বাড়ি ফাঁকা রেখে যাওয়া নাগরিকদের দরজা-জানালা ভালোভাবে তালাবদ্ধ করে যাওয়ার পরামর্শ দেন ডিসি। পাশাপাশি প্রতিবেশীদের জানিয়ে রাখার আহ্বান জানান। পুলিশের বিশেষ টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। এছাড়া গরুর চামড়া যাতে নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
সবশেষে জেলা প্রশাসক জেলাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং গুজব, অপপ্রচার কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য ৯৯৯ অথবা জেলা কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন